মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

বিশ্ব সংবাদ

বিশ্ব বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

১১৭টি সংবাদ

প্রধান সংবাদ / বিশ্ব

রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের, ঐতিহাসিক রায় আইসিজের

২০১৭ সালের সামরিক অভিযানকে গণহত্যা ঘোষণা, প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ; ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, দুই বছরের মধ্যে প্রতিবেদন জমার বাধ্যবাধকতা

আরও বিশ্ব সংবাদ

তিন পরাশক্তির নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ

শেনজেনে একই মঞ্চে ট্রাম্প-পুতিন-শি, ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনার সম্ভাবনা; বৈঠককে ঘিরে ইউরোপে উদ্বেগ বিশ্বরাজনীতির তিন প্রভাবশালী শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানকে একই মঞ্চে দেখা গেল।

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি সাংসদের

বাংলাদেশের ভূখণ্ড চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ভারতের ফিরিয়ে নেওয়া উচিত বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, দেশভাগের সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন।

পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানিদের

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু, আহত ২৫

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

দক্ষ কর্মী রপ্তানিই অর্থনৈতিক সুফল নিশ্চিত সম্ভব: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক অস্থিরতার মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি আগামী দিনগুলোতে আরও ভালো ফল পাওয়ার প্রত্যাশা করছে সরকার।

১৪ ফ্ল্যাটে দেড় মাসের অনলাইন প্রতারণা আস্তানার ৬৩ বিদেশি গ্রেপ্তার, উদ্ধার ১৭০ ইলেকট্রনিক ডিভাইস

চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকায় একটি বহুতল ভবনের ১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়ে দেড় মাস ধরে অনলাইন প্রতারণার ‘আস্তানা’ গড়ে তুলেছিল একটি সংঘবদ্ধ চক্র।

চট্টগ্রাম বন্দরে আবারো দুই জাহাজ সংঘর্ষ, তদন্তে স্রোত ও পাইলটেজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এক দিনের ব্যবধানে দুটি পৃথক জাহাজ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার তেলবাহী ট্যাংকারের সঙ্গে বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষের পর শনিবার মধ্যরাতে আলফা অ্যাঙ্কোরেজে সংঘর্ষে জড়িয়েছে আরও দুটি বাল্ক ক্যারিয়ার।

সমন্বিত প্রবৃদ্ধির ‘আইজিএনডি’ উদ্যোগে এডিবির ৫ বিলিয়ন ডলারের সহায়তার আগ্রহ

বাংলাদেশের সমন্বিত ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগে আগামী পাঁচ বছরে সর্বোচ্চ ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তিনবার গিনেসে নাম নুসরাতের, এবার কাগজের তুষারকণা বানিয়ে

কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার তৈরি, চপস্টিক দিয়ে ভাত খাওয়ার পর এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা।

স্টিয়ারিং ত্রুটির তথ্য গোপন: এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা

স্টিয়ারিং গিয়ারের ত্রুটির তথ্য গোপন করে চট্টগ্রাম বন্দরে প্রবেশের ঘটনায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

প্রযুক্তির আধুনিকায়নে চিকিৎসা ব্যয়ে বড় সাফল্য ভারতের, ব্যক্তিগত খরচ কমেছে ৪৩ শতাংশ

নাগরিক-কেন্দ্রিক স্বাস্থ্যনীতি, চিকিৎসা প্রযুক্তির আধুনিকীকরণ এবং দেশীয় উৎপাদন বাড়ানোর ফলে ভারতের স্বাস্থ্যখাতে বড় ধরনের অগ্রগতি হয়েছে।

চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্রের সাবেক পাদ্রি

মৃত্যুর মুখ থেকে ফিরেই ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ৫৫ বছর বয়সী সাবেক পাদ্রি স্কট উইন্টার্স।

চীনা বিনিয়োগে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পথে নিতে চীনা বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের মিলনমেলা

বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। নগরীর ডিসি হিল থেকে আয়োজিত উল্টো রথযাত্রায় কয়েক হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন।

বিজেপির সঙ্গে সিজেপির প্রথম বৈঠক, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে অবশেষে আন্দোলনরত তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে হরমুজ প্রণালির কাছে প্রায় ১১৫ দিন আটকা থাকার দুঃসহ অভিজ্ঞতা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর ১৭ জন নাবিক|

বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য ব্যবহারকারী নিজ নিজ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে নানা দাবি, ফিফার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো আয়োজনের বিষয়ে বিভিন্ন তথ্য ও শিল্পীদের নাম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে এ বিষয়ে ফিফার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এসব তথ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।