প্রচারিত তথ্যে বলা হচ্ছে, আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময়) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ম্যাডোনা, শাকিরা, বিটিএস এবং পরে জাস্টিন বিবারসহ কয়েকজন আন্তর্জাতিক তারকার অংশ নেওয়ার দাবি করা হচ্ছে।
এছাড়া হাফটাইমের সময় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) প্রচলিত নিয়ম অনুযায়ী, ফুটবল ম্যাচে হাফটাইম বিরতির সময় ১৫ মিনিট।
প্রচারিত তথ্যে আরও বলা হয়েছে, সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস, আই শো স্পিড এবং যুক্তরাষ্ট্রের গায়িকা জেনিফার হাডসনের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
তবে ফিফা এখন পর্যন্ত হাফটাইম শোর শিল্পী তালিকা, বিরতির দৈর্ঘ্য বা সমাপনী অনুষ্ঠানের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। ফলে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য ফিফার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
