মূল সংবাদে যান
অপরাধ

স্টিয়ারিং ত্রুটির তথ্য গোপন: এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা

স্টিয়ারিং গিয়ারের ত্রুটির তথ্য গোপন করে চট্টগ্রাম বন্দরে প্রবেশের ঘটনায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
স্টিয়ারিং ত্রুটির তথ্য গোপন: এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা

এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট বাবদ আরও ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে বন্দর তহবিলে ১ কোটি ১৫ লাখ টাকা জমা দিতে হবে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বন্দর সূত্র জানায়, গত ৩ আগস্ট বার্থিংয়ের উদ্দেশ্যে এমভি সিএনসি ইউরেনাস বন্দরে প্রবেশের সময় আইএসএম কোড অনুযায়ী পাইলটদের দেওয়া তথ্যপত্রে জাহাজটির স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে বন্দরের চ্যানেলে প্রবেশের ঠিক আগে জাহাজের মাস্টার পাইলটদের ত্রুটির বিষয়টি অবহিত করেন এবং ডিএনভি ক্লাস কর্তৃক ইস্যু করা সংশ্লিষ্ট সনদ হস্তান্তর করেন।

বন্দর কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, জাহাজের ত্রুটি এবং ওই ত্রুটির কারণে আরোপিত সীমাবদ্ধতার তথ্য গোপন রেখে জাহাজ পরিচালনা করায় বন্দর, জাহাজ, পাইলট, বন্দর স্থাপনা এবং অন্যান্য নৌযানের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।

জরিমানার মূল অর্থ ১ কোটি টাকার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মোট ১ কোটি ১৫ লাখ টাকা দ্রুত বন্দর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং সিস্টেমে ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় এমভি সিএনসি ইউরেনাস। এ সময় জাহাজটি একটি নেভিগেশন বয়া ও রিটেইনিং ওয়ালে ধাক্কা খেয়ে আটকে যায়। পরে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর বন্দর চ্যানেলের নিরাপত্তা ও জাহাজ পরিচালনায় তথ্য গোপনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এবার ওই ঘটনায় জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টের ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করল বন্দর কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম বন্দর

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন