রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে জাকির হোসেন নামে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়।