মূল সংবাদে যান

সর্বশেষ

জাতীয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের মিলনমেলা

বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। নগরীর ডিসি হিল থেকে আয়োজিত উল্টো রথযাত্রায় কয়েক হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামে উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের মিলনমেলা

শুক্রবার বিকেলে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ও নন্দনকানন ইসকন রাধামাধব মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান শামীম। উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন নন্দনকানন মন্দিরের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য দেন ইসকন প্রবর্তক মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী।

প.jpg

প্রধান অতিথি, উদ্বোধক ও অন্যান্য অতিথিরা ভগবান শ্রী জগন্নাথের আরতি নিবেদন এবং বেলুন উড়িয়ে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিকেল ৩টায় ডিসি হিল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি তুলসীধাম, রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালি, আন্দরকিল্লা, জামালখান, কাজীর দেউরী ও গোলপাহাড় প্রদক্ষিণ করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ভক্তদের হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক পরিবেশ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী কর্মসূচিতে মঙ্গলারতি, গুরুপূজা, ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগারতি এবং সংকীর্তনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমান সরকার দেশের সব ধর্মাবলম্বীর সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সহযোগিতা ও প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, দেশের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সব সম্প্রদায়ের মানুষ সমান সুযোগ ও অংশীদারিত্ব অনুভব করবেন। বাংলাদেশের অগ্রযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত বিষয়

  • রথযাত্রা

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন