প্রধান সংবাদ / জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: চকরিয়া থেকে গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া প্রজ্ঞাপন তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Our sections
জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট
প্রধান সংবাদ / জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া প্রজ্ঞাপন তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। গত ২৩ দিনে বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস ওয়েলসহ বিভিন্ন জ্বালানি বোঝাই মোট ২৫টি জাহাজ নোঙর করেছে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সাথে কুমিল্লায় বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও অনিয়মের সুযোগ একটি মহল নিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।
নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী উৎসব। বিরিয়ানি, পায়েসের পাশাপাশি নাগরদোলাসহ নানা ঐতিহ্যবাহী বিনোদনের ব্যবস্থায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। নামাজ শেষে নতুন পোশাক পরে চার দেয়ালের ভেতর কঠোর নিরাপত্তার মধ্যেই তারা অংশ নেবেন ঈদের আনন্দ আয়োজনে। এ উপলক্ষে কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।
*রেল ও নৌ-পথকে সংকুচিত করার পরিকল্পনার কবলে রেল সম্পদ *চুরির পয়েন্ট আখাউড়া, ভৈরব, টঙ্গী ও জয়দেবপুর *সারাদেশে অরক্ষিত ৫০০ স্টেশন
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, এই ঈদ জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্মেলনের নির্দিষ্ট সময় এখনও ঠিক না হলেও শিগগিরই কাউন্সিল আয়োজন করা হবে।
সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা।
চট্টগ্রামে পুলিশের গুরুত্বপূর্ণ পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে এ পরিবর্তন আনা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আসছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সোয়া তিন হাজার পরিচ্ছন্নতা কর্মীর জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রান্নার জ্বালানি নিয়ে গৃহিণীদের দুশ্চিন্তার যেন শেষ নেই। তবে গৃহিণীদের ম্ধ্যে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। একদিকে সিলিন্ডার গ্যাসের ক্রমবর্ধমান দাম এবং লাইনের গ্যাসের অনিশ্চয়তা, অন্যদিকে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের শঙ্কা।
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে- খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়া। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি।
জঙ্গল সলিমপুরে প্রবেশপথে থাকত সশস্ত্র পাহারা। তিন সহ্স্রাধিক একর পরিমান বিশাল এলাকায় ঢুকতে হলে দেখাতে হতো ‘বিশেষ পরিচয়পত্র’। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনেক সময় ভেতরে প্রবেশ করতে পারতেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের ঘটনা ঘটেছে। ভাষণের প্রতিবাদে প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।