মূল সংবাদে যান
অপরাধ

ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সাথে কুমিল্লায় বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেলওয়ে পূর্বাঞ্চ্লের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ট্রেনটিকে উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন নেওয়া হচ্ছে। তবে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।

এর আগে গতকাল শনিবার রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় ঠেলে বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায় যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত বিষয়

  • ট্রেন-বাস সংঘর্ষ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন