চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম রবিবার (২২ মার্চ) এ তথ্য জানিয়ে বলেন, মার্চ মাসে এ পর্যন্ত ২৫টি ভ্যাসেলের জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে।
বন্দর সূত্র জানায়, বর্তমানে ওমান থেকে আনা এলপিজিবাহী জাহাজ LPG SEVAN থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা AB OLIVIA নামের একটি জাহাজ বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।
এদিকে, আরও দুটি জাহাজ—BWEK BORNHOLM ও MORNING JANE—পথে রয়েছে, যেগুলো আগামী ২৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে এই ধারাবাহিক জাহাজ আগমন।
