মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪২৩টি সংবাদ

প্রধান সংবাদ / জাতীয়

জুলাই আন্দোলনের মামলা ৯০ শতাংশ অগ্রগতি, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান

স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের করা মামলাগুলোর ৮২ থেকে ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও জাতীয় সংবাদ

চট্টগ্রামে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই একটি কন্টেনার অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভুয়া কাগজপত্র ব্যবহার করে কন্টেনারটি বাইরে নেওয়া হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে নাঃ এনবিআর

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছর থেকে করদাতাদের আয়কর রিটার্নে পরিবর্তন আনতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী ‘মহান স্বাধীনতা বইমেলা-২০২৬’ শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।

রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে ধীরগতি, আড়াই লাখকে নাগরিক হিসেবে শনাক্ত: সংসদে তথ্য

এ পর্যন্ত বাংলাদেশ সরকারের পাঠানো রোহিঙ্গাদের তালিকা থেকে মাত্র সাড়ে তিন লাখ মানুষের তথ্য যাচাই করেছে মিয়ানমার, যার মধ্যে আড়াই লাখের বেশি মানুষকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে দেশটি।

১৫ দিনে ৩৯৪ প্রাণহানি, বেড়েছে দুর্ঘটনা ও আহতের সংখ্যা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় গত ১৫ দিনে দেশে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

‘মব কালচার’ বরদাস্ত করা হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শিগগিরই দেশে আস্ছে হামসহ ছয় রোগের টিকা

শিগগিরই ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ছয় রোগের টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দরে আবার ‘জিরো ওয়েটিং টাইম’, বাড়ছে বাণিজ্যের গতি

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর আবারও অর্জন করেছে বহুল কাঙ্ক্ষিত ‘জিরো ওয়েটিং টাইম’। এ অর্জনের ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে, যা বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা ও দক্ষতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা

মালয়েশিয়া থেকে ছেড়ে আসা এই ট্যাংকার জাহাজ ‘পিভিটি সোলানা সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা আছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্তৃপক্ষ।

চমেক হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত, হাম নিয়ে আতঙ্ক নয়: মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল-এ চিকিৎসাধীন ১৮ জন শিশুর মধ্যে ১৭ জনই নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

পর্যটনকেন্দ্রগুলোতে এখনো বইছে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষ হলেও চট্টগ্রাম পর্যটনকেন্দ্রগুলোতে এখনো কমেনি মানুষের ঢল। বিশেষ করে রাঙামাটি, চট্টগ্রাম নগরী এবং মিরসরাইয়ের বিভিন্ন স্পটে এখনো বইছে ঈদের আমেজ।

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছিল। এই হত্যাকান্ডের সূত্র ধরে চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ডাক এসেছিল। এ জন্য চট্টগ্রাম গৌরবের জায়গা।

সিএমপিতে তিন ওসি পদে রদবদল, একাধিক বদলি ও পদায়ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন ও বদলি করা হয়েছে।

চট্টগ্রামে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণে স্থায়ী স্মৃতিসৌধ নেই, বাড়ছে ক্ষোভ

চট্টগ্রাম থেকে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এ শহরে এখনো গড়ে ওঠেনি কোনো স্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

ইতিহাস ভুলে গেলে জাতির অস্তিত্ব টিকে না: নিতাই রায় চৌধুরী

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাই মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে ২৪ দিনে ১৭৪ ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৪ দিনে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার প্রভাবে গত সোমবার (২৩ মার্চ) মধ্যপ্রাচ্যের মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

নগদ লেনদেন কমালেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব: মীর হেলাল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নগদ লেনদেন কমিয়ে অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে ভূমি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।