মূল সংবাদে যান
জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছিল। এই হত্যাকান্ডের সূত্র ধরে চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ডাক এসেছিল। এ জন্য চট্টগ্রাম গৌরবের জায়গা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। পরবর্তীতে মুক্তিযুদ্ধকে সফল করে বিজয় ছিনিয়ে আনার জন্য মুক্তিযোদ্ধারা ৯ মাস ধরে যে যুদ্ধ করেছিলেন, সে কৃতজ্ঞতা কখনো জানিয়ে শেষ করা যাবেনা।

বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সফিজুল ইসলাম, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফয়সাল আহমদ, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এএইচএম জিলানী চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ।

ড. মো. জিয়াউদ্দিন বলেন, বর্তমানে সরকারী কর্মকর্তা-কর্মচারী পর্যায়ের যারা রয়েছি তারা প্রত্যেকে স্বাধীনতা পরবর্তী প্রজন্মের। মহান স্বাধীনতাকে কিভাবে দেখলাম, আপনাদের কাছ থেকে কি শিখলাম তা নতুন প্রজন্মকে জানাতে না পারলে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সফল হবে না।

মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এখন সময় এসে গেছে। আগামীতে বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ট বসতিপূর্ণ স্থান হিসেবে,শ্রেষ্ট রাষ্ট্রের মর্যাদা দিয়ে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

সম্পর্কিত বিষয়

  • মুক্তিযুদ্ধ
  • চট্টগ্রাম

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন