মূল সংবাদে যান
জাতীয়

চট্টগ্রাম পুলিশের শীর্ষ পদে রেঞ্জে মুনিরুজ্জামান, সিএমপিতে শওকত আলী

চট্টগ্রামে পুলিশের গুরুত্বপূর্ণ পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে এ পরিবর্তন আনা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম পুলিশের শীর্ষ পদে রেঞ্জে মুনিরুজ্জামান, সিএমপিতে শওকত আলী

মো. মুনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে এবং হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত বিষয়

  • ডিআইজি
  • সিএমপি
  • কমিশনার

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন