মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪২৩টি সংবাদ

প্রধান সংবাদ / জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

আরও জাতীয় সংবাদ

আরজেএ এর ইফতার মাহফিলে রেল সেবাকে আধুনিকায়ন ও বিস্তৃত করার আহবান

দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই যোগাযোগ ব্যবস্থার স্বার্থে রেলকে আরও আধুনিকায়ন ও দেশব্যাপী বিস্তৃত করার প্রতি গুরুত্বারোপ করেছেন রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের (আরজেএ) নেতৃবৃন্দ ও চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

জামায়াতকে অর্ধশতাধিক আসনে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘দেশের সাম্প্রতিক নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিলেও ভোট গণনা, রেজাল্ট তৈরি ও ঘোষণার প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ১০ মার্চ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাবেন। তাঁর উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু করা হবে।

ফেব্রুয়ারিতেই দেশে ১০ বার ভূমিকম্প, সচেতনতা জরুরী

চলতি ফেব্রুয়ারি মাসের ২৭ দিনের ব্যবধানে দেশে দশ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। সর্বশেষ আজ শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। 

মন্ত্রী দীপেন দেওয়ানের রাঙামাটি সফর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম রাঙামাটি সফরে আসলেন দীপেন দেওয়ান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি শহরে প্রবেশ করে দীপেন দেওয়ানের গাড়িবহর।

অবশেষে যমুনা অয়েল এর তিন শীর্ষ নেতা বরখাস্ত

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শীর্ষ নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির ডিজিএম (এইচআর) মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত তিনটি পৃথক পত্রে এই আদেশ জারি করা হয়।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে

২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুত বিচারসহ এইচআরসিবিএম’র ৫ দফা দাবি

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM) দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আমার মেয়াদ ২০২৯ পর্যন্ত, তফসিলের পর প্রার্থী হলে পদত্যাগ করব: চসিক মেয়র

আদালতের রায়ের ভিত্তিতে আমার মেয়াদ ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর আগেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। তবে তফসিল ঘোষণা হলে এবং দল আমাকে প্রার্থী করলে পদত্যাগ করব।

গণভোটে ‘না’ দিয়ে ৩ পার্বত্য চট্টগ্রামে বিএনপির জয়

পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ দিয়েই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপির সাচিংপ্রু জেরী, দীপেন দেওয়ান, ওয়াদুদ ভূঁইয়া।

সরকার গঠনে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সংগ্রামের এ বিজয় বাংলাদেশের আপামর জনসাধারণের : চসিক মেয়র

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই বিজয় বাংলাদেশের প্রতিটি আপামর জনসাধারণের।

চট্টগ্রামে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত জয়ী, আইনি জটিলতায় ২আসনের ফল গেজেট স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০ নবীনসহ ১৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুটি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্ভয়ে কেন্দ্রে যান, ফল মেনে নি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন একাধিক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।

প্রস্তুত চট্টগ্রাম, অস্থির সমীকরণ! ভোটের আগে শক্ত অবস্থান কার, ঝুঁকি কোথায়?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম এখন নির্বাচনী উত্তাপে টগবগ করছে। রাজনৈতিক কৌশল, সমীকরণ ও জল্পনার কেন্দ্রে। নগর থেকে গ্রাম—দেয়ালজুড়ে পোস্টার, শেষ মুহূর্তের গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা আর সামাজিক মাধ্যমে প্রচারণায় মুখর পুরো জেলা।

এনসিটি ইজারা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা চলমান ১৫ জনের বদলির আদেশ প্রত্যাহার না হলে আন্দোলন তীব্র হবে

চট্টগ্রাম—নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের টানা আন্দোলনে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে গেছে।

হেয়ারকাট সিদ্ধান্ত ‘চরম অন্যায়’, অবিলম্বে প্রত্যাহারের দাবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত হেয়ারকাট সিদ্ধান্তকে ‘চরম অন্যায়’ ও ‘অধিকারহরণকারী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা।