মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪২৩টি সংবাদ

প্রধান সংবাদ / জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় সমন্বিত প্রস্তুতি, চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর

চট্টগ্রাম নগরীতে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার পাশাপাশি গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিং চালানো হচ্ছে।

আরও জাতীয় সংবাদ

রমজানের আগে খাদ্য সরবরাহ নিশ্চিতে আগাম প্রস্তুতির নির্দেশ খাদ্যমন্ত্রীর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তবে আসন্ন রমজানে বাড়তি চাহিদা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি তেলের সংকট থেকে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হলে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

সেপ্টেম্বরে ডেঙ্গুর ‘বিস্ফোরণ’ চট্টগ্রামে, ৯ মাসেই আক্রান্ত প্রায় ৫ হাজার, মৃত্যু ২১; সেপ্টেম্বরেই ২,৪৩০ রোগী ও ১৬ মৃত্যু

বছর শেষ হতে এখনো প্রায় তিন মাস বাকি। অথচ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ছাড়িয়ে গেছে গত দুই বছরের পুরো বছরের হিসাব। সেপ্টেম্বরে এসে পরিস্থিতি নিয়েছে ভয়াবহ রূপ।

দক্ষ কর্মী রপ্তানিই অর্থনৈতিক সুফল নিশ্চিত সম্ভব: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক অস্থিরতার মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি আগামী দিনগুলোতে আরও ভালো ফল পাওয়ার প্রত্যাশা করছে সরকার।

জনবল সংকটে রেল, স্টেশন মাস্টারের ৫৫৬ পদ শূন্য, ৬৮ শতাংশ জনবল সংকটে ২৪ হাজার একর সম্পত্তি

জনবল সংকটে ধুঁকছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল। গুরুত্বপূর্ণ পদগুলো বছরের পর বছর শূন্য পড়ে থাকায় কোথাও স্টেশন বন্ধ, কোথাও টিকিট পরীক্ষা হচ্ছে না, আবার লোকোমাস্টারের ঘাটতিতে ব্যাহত হচ্ছে ট্রেনের সময়সূচি।

ডিজিটাল বন্দরে যাচ্ছে চট্টগ্রাম, এবছরেই পেপারলেস ও স্মার্ট পোর্টের লক্ষ্য

চট্টগ্রাম বন্দরের সেবায় বড় ধরনের ডিজিটাল রূপান্তর ঘটছে। পণ্য খালাস দ্রুত করা, সেবায় স্বচ্ছতা আনা, ব্যবহারকারীদের সময় ও খরচ কমানো এবং বন্দরকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে অটোমেশন কার্যক্রম জোরদার করেছে বন্দর কর্তৃপক্ষ।

বিলিয়ন ডলারের পথে জাহাজভাঙা শিল্প, শূন্য মৃত্যুহার চান সরকার

বাংলাদেশের জাহাজভাঙা শিল্পকে আগামী দিনে বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করার সম্ভাবনা দেখছে সরকার। তবে শিল্পের সম্প্রসারণের সঙ্গে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

চাটগাঁইয়া ভাষা হারিয়ে যাচ্ছে!

স্বতন্ত্র ভাষার দাবি, গবেষণায় ঘাটতি আর ডিজিটাল যুগের চ্যালেঞ্জ—দেড় শতাব্দীর বেশি সময় ধরে ভাষাবিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রে চাটগাঁইয়া

ইয়ার্ডে পাঁচ বছরের ‘জঞ্জাল’, হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে চট্টগ্রাম বন্দর

দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড যেন ধীরে ধীরে পরিণত হয়েছে পুরনো পণ্য ও কন্টেনারের ‘গুদামে’। বছরের পর বছর ধরে পড়ে থাকা আমদানি পণ্য, নিলামযোগ্য চালান ও পরিত্যক্ত কন্টেনারের জটে বন্দরের ইয়ার্ডের বড় একটি অংশ কার্যত অচল হয়ে আছে।

‘মব’ চাপে নীতিমালা ভেঙে ৫ বোনাসে ১১৬ কোটি—ফেরতের নির্দেশও অকার্যকর

সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ‘মব’ চাপে বাড়তি দুই বোনাস | দেড় বছর আগে ১১৬ কোটি টাকা ফেরতের নির্দেশ, এখন আবার চিঠি | বাংলাদেশ ব্যাংকের আপত্তি, নতুন নীতিমালায় সর্বোচ্চ ৩।

সাগর-রুনি হত্যায় সন্দেহে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ১৪ বছরেও তদন্তের কূলকিনারা হয়নি, মিলল ইলেকট্রনিক ডিভাইস ও স্পর্শকাতর তথ্য

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পর নতুন তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বাংলাদেশের বাণিজ্যপথ বদলে যেতে পারে, ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, বড় জাহাজ ভেড়ানো, কনটেইনার খালাসের সময় ও লজিস্টিকস ব্যয় কমানো এবং বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পরিণত করার লক্ষ্য নিয়ে নির্মাণ শুরু হয়েছে লালদিয়া কনটেইনার টার্মিনালের।

নতুন বেতন কাঠামো সর্বনিম্ন বেতন বাড়ল ১৪২%, সর্বোচ্চ ১০০% | ২৪ লাখ চাকরিজীবী ও সোয়া ৯ লাখ পেনশনভোগী পাবেন সুবিধা

দীর্ঘ ১২ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এ সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং নবম গ্রেডের বেতন ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে।

করের টাকায় প্রকল্প, বিনিয়োগে মূল্যমান, প্রাপ্তি, কর্মসংস্থান ও পরিবেশগত প্রভাব নিশ্চিতের তাগিদ অর্থমন্ত্রীর

জনগণের করের টাকায় নেওয়া প্রতিটি সরকারি বিনিয়োগ প্রকল্পের বিপরীতে দৃশ্যমান সুফল নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম, প্রশ্নে ১৪ হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প

টানা ভারী বৃষ্টিতে এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিতে নগরের কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে সড়ক ও অলিগলি তলিয়ে যায়।

স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে ‘মৃত্যুফাঁদ’ ঝড়ে গেল আটটি প্রাণ, তদন্তে আসছে বিশেষজ্ঞ দল

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজে আটজনের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়—

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিতে সিপিএর জিরো টলারেন্স, ভাসমান গুদাম ঠেকাতে যৌথ অভিযান

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত পণ্যবাহী জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্য,