মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪৮১টি সংবাদ

প্রধান সংবাদ / অর্থ বাণিজ্য

চট্টগ্রামে গ্যাসের চাপ বাড়ছে, সংকট দ্রুত কাটার আশা

চট্টগ্রামে পাইপলাইনে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে এবং কয়েকদিন ধরে চলা তীব্র গ্যাস সংকট ধীরে ধীরে কাটার আভাস মিলেছে। বৃহস্পতিবার সকালে নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, আগের কয়েক দিনের মতো আর দীর্ঘ যানবাহনের সারি নেই।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

চট্টগ্রামে আসছে বুয়েটের পরিবেশবান্ধব ই–রিকশা

নগরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে লিথিয়াম ব্যাটারিচালিত ই–রিকশা চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

কক্সবাজার এক্সপ্রেসে সাড়ে ১৪ লাখ টাকার ইয়াবা, স্টুয়ার্ড গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ইয়াবা পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

উৎপাদন রেকর্ড, তবু চট্টগ্রামে লোডশেডিং

একদিকে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড ছুঁয়েছে। অন্যদিকে নগর ও জেলার বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। সরকারি তথ্য বলছে, ঘাটতি মাত্র ৫৯ থেকে ৬৩ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে দিনে-রাতে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী।

কর্ণফুলী চ্যানেলে নিয়ন্ত্রণ হারিয়ে বয়া ও রিটেইনিং ওয়ালে কনটেইনার জাহাজের ধাক্কা

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি কনটেইনারবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নেভিগেশন বয়া ও রিটেইনিং ওয়ালে ধাক্কা খেয়েছে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কারণে বন্দরের নৌপথ সচল রাখা সম্ভব হয়েছে।

শাহ আমানতে অন্তর্বাসে লুকানো দেড় কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় দেড় কেজি স্বর্ণসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

এনসিটি-সিসিটি ইজারা রোধে আন্দোলন জোরদার, পদযাত্রায় পুলিশের বাধা

‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘এনসিটি-সিসিটি ইজারা দেওয়া চলবে না’ এবং ‘জাতীয় সম্পদ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ’—এসব স্লোগানে মুখরিত হয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি)সহ বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।

চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় মাস্টারপ্ল্যানে প্রথমবার পৃথক হেরিটেজ নীতি

দ্রুত নগরায়ণ, পাহাড় কাটা, অপরিকল্পিত ভবন নির্মাণ ও বাণিজ্যিক সম্প্রসারণের চাপে একের পর এক হারিয়ে যাচ্ছে চট্টগ্রামের শতবর্ষী স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক পরিচয়ের স্মারকগুলো।

চট্টগ্রাম বন্দরের ২৬৪ কোটি টাকার বার্থ অপারেটর নিয়োগ প্রস্তাব ফেরত, পুনঃমূল্যায়নে উচ্চপর্যায়ের কমিটি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ছয়টি বার্থে আগামী পাঁচ বছরের জন্য বার্থ অপারেটর নিয়োগসংক্রান্ত ২৬৪ কোটি ৫ লাখ টাকার দরপত্র প্রস্তাব অনুমোদন দেয়নি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি ক্যাবের

চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মহানগর এক্সপ্রেস’ চালু হচ্ছে, কক্সবাজার আইকনিক স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ভাবনা

‘যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি খাতে পরিচালনার বিষয়ে ভাবছে সরকার। একই সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলতি মাসেই ‘মহানগর এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী

চট্টগ্রামে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ কার্যকর হওয়ায় শনিবার (১ আগস্ট) থেকে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথ ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা, রেলের জমি আর লিজ নয়: প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ডলাইন নির্মাণের মাধ্যমে দেশের সবচেয়ে ব্যস্ত এই রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় কমবে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট।

দুর্নীতি-অপরিকল্পনায় সরকারি হাসপাতালে কোটি টাকার যন্ত্রপাতি অচল

গত দেড় দশকে অপরিকল্পিত ক্রয়, দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে দেশের সরকারি হাসপাতালগুলোতে শত শত কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর ব্যবহারহীন অবস্থায় পড়ে রয়েছে।

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ আটক ভারতীয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে ক্যাপসুলসদৃশ আকৃতিতে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয়

মায়ানমারে পাচারের পথে সাড়ে ২২ হাজার কেজি ডিএপি সার, ২ ফিশিং বোটসহ আটক ২৩

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল অ্যাপল

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির দৌড়ে নতুন ইতিহাস গড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রথমবারের মতো শেয়ারবাজারে লেনদেন চলাকালে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি।

৪৬ বছর পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব: সংস্কারের সূচনা নাকি রাজনৈতিক পরীক্ষার মঞ্চ?

দীর্ঘ কয়েক দশক পর দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে একযোগে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

চীনা বিনিয়োগে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পথে নিতে চীনা বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|

মাদক আর অনলাইন জুয়ার যুগল থাবায় রক্তাক্ত পরিবার

বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সংক্রান্ত অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে| অনলাইন জুয়া ও অর্থপাচারের বিরুদ্ধেও বিভিন্ন আইনি ব্যবস্থা রয়েছে| তবে কেবল গ্রেপ্তার বা শাস্তি দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের|