মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৩৫০টি সংবাদ

প্রধান সংবাদ / অপরাধ

গণমাধ্যমে হাসিনার প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তবর্তী সরকার।

আরও অপরাধ সংবাদ

দুদকের মামলায় কারাগারে বন কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সুলতানুল আলম চৌধুরী নামে বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগদখলের অভিযোগে আদালত এ আদেশ প্রদান করেন।

শাহ আমানতে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ভুয়া ঠিকানায় এনআইডি: সাবেক নির্বাচন কর্মকর্তা, চসিক কর্মচারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ভুয়া ঠিকানা ও জাল নথি ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির মতো গুরুতর অভিযোগে চট্টগ্রামের সাবেক এক নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রামে জালনোট পাচারে একজনের ১৪ বছর কারাদণ্ড

চট্টগ্রামে জালনোট উদ্ধারের মামলায় এক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত মো. আবুল কাশেম (৪০) কক্সবাজারের জেলার উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া গ্রামের বাসিন্দা।

ইস্টার্ন ব্যাংক ম্যানেজারের ১৪ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের সাবেক প্রায়োরিটি ম্যানেজার ইফতেখারুল কবির প্রবাসী গ্রাহকের ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করায় ১৪ বছরেরর কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

হাসান তারেক হত্যার মূল পরিকল্পনাকারী আলোকে গ্রেপ্তার করেছে ডিবি

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি পশ্চিম) এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। গত বছরের “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যায় জড়িত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন ওরফে আলোকে (৪১) গ্রেপ্তার করেছে ডিবি (পশ্চিম)।

র‌্যাবের জালে সরোয়ার বাবলা হত্যাসহ একাধিক ঘটনায় গ্রেপ্তার ৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর জালে একাধিক আলোচিত গুলিবর্ষণের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার ৬ সন্দেহভাজন।

হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের মুরাদপুরের হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. জাহেদ (২৭) বলে জানা গেছে।

সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আইনি জটিলতায় নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া

চট্টগ্রাম বন্দরে নতুন বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের প্রক্রিয়া আইনি জটিলতায় স্থগিত হয়েছে। বিদ্যমান অপারেটরদের বিরোধিতা ও একটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তিন মাসের জন্য প্রক্রিয়াটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ওয়াসা প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই দুইশ কোটি টাকা ফেরত

চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের সব কাজ সময় বাড়িয়েও শেষ করা যায়নি। ফলে প্রায় দুইশ কোটি টাকা ফেরত গেছে সরকারের কোষাগারে। সংশ্লিষ্টরা বলছে, কিছু কাজ বাদ পড়া ও আইটেম কাটছাঁটের কারণে অর্থ ফেরত দিতে হয়েছে। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘসূত্রতা ও পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি নিয়ে।

চট্টগ্রামে নিখোঁজ যুবকের ৩ দিনেও সন্ধান মেলেনি

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঢেবার পাড় এলাকা থেকে ২৪ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও গত তিন দিনেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের নাম হাবিবুল্লাহ (২৪)। তিনি শাহজাহান কোম্পানির বাসার ভাড়াটিয়া বিল্লাল মিয়ার ছেলে।

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ নজিরবিহীন স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে পড়েছে—এমন তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এর নতুন প্রতিবেদনে।

চট্টগ্রামের ২৯ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া চট্টগ্রাম বিভাগের ৩৯ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে চট্টগ্রাম জেলার ২৯ জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পুলিশবাহী বাস, আহত ২০

নগরের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।