মূল সংবাদে যান
অপরাধ

হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের মুরাদপুরের হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. জাহেদ (২৭) বলে জানা গেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাঁচলাইশ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে নালার পাশ থেকে এলাকাবাসী মরদেহটি দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নালা থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের নাম জাহেদ। সে এখানকার স্থানীয় বাসিন্দা। তার শরীরের বুকে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি।

স্থানীয়রা জানায়, হাত পা বাঁধা ছিলো তখন ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে মরদেহটি নালায় ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা নাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি বুঝে নিচ্ছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন