প্রধান সংবাদ / অপরাধ
খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, নিহত ৩
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন।
Our sections
অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট
প্রধান সংবাদ / অপরাধ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন।
চট্টগ্রাম বন্দর থেকে নিলামে বিক্রি হওয়া অন্তত দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার উধাও হয়ে গেছে। এ ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহাব্যবস্থাপকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ফলাফল জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮,৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ ঘিরে উত্তেজনার মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ব্যবসায়ীদের সুবিধা দিতে স্থানীয় সরকারের অবৈধ অধ্যাদেশ বাতিল ও বিআরটিএ স্বীকৃত লাইসেন্সসহ ৮ দফা দাবিতে কেন্দ্রঘোষিত সমাবেশে পুলিশের বাঁধার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
চট্টগ্রামের পতেঙ্গায় একটি স্কুল ভবনে গলায় ফাঁস দিয়ে সেলিম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে বের হওয়া মিছিল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।
বাংলাদেশে স্ত্রী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে বরিশাল ও খুলনা বিভাগে। এরপর অবস্থানে রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ঢাকা। তুলনামূলকভাবে সবচেয়ে কম সহিংসতা ঘটছে সিলেটে।
চট্টগ্রামের ফটিকছড়ির ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একশ শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। দেয়াল-ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে মরিচাধরা রড, সামান্য বৃষ্টিতেই চুঁইয়ে পড়ছে পানি।
চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড হালিশহর শাখার জুনিয়র ক্যাশ অফিসার তাজকেরাতুন নেছাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
মশকনিধনে কার্যকর পদক্ষেপের অভাবে বিল্ডিংয়ের নীচতলা থেকে পাঁচতলা পর্যন্ত মশারীর ভিতরে থাকতে হচ্ছে পুরো পরিবারকে।
চট্টগ্রামে দুই লক্ষ টাকা মূল্যের ১০ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
অনুমোদনহীন পানি উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নকল পাওয়ার অয়েল তৈরির অভিযোগে একটি পানি প্যাকেজিং ফ্যাক্টরি সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক গ্যারেজ মালিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম শাহজাহান মিয়া (৩৫) প্রকাশ সাজন মিয়া। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রামের বাঁশখালীর জলদী পাহাড়ে প্রায় ৬৫ বছরেরও বেশি সময় আগে খনন করা তিনটি তেল-গ্যাস কূপের মুখ ‘অদৃশ্য কারণে’ সিসা দিয়ে বন্ধ করে দেওয়া হলেও আশপাশের ফাটল দিয়ে এখনও গ্যাস নির্গত হচ্ছে।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পরকীয়া প্রেমের জেরে আকিব (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরকীয়া প্রেমিক সাইফুলকে আটক করেছে পুলিশ।
রেলসেবার ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ১৬ আগস্ট চার ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। কারণ, আগের যাত্রায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল, আর কমলাপুরে বিকল্প ইঞ্জিন ছিল না।