মূল সংবাদে যান
অপরাধ

২ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে দুই লক্ষ টাকা মূল্যের ১০ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
২ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে ডবলমুরিং মডেল থানার আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর হোসেন (৪৮) তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কালাছড়া এলাকার বাসিন্দা, বর্তমানে আগ্রাবাদের মোগলটুলীতে বসবাসরত এবং অপরজন, মো. নুরুল ইসলাম ওরফে আরিফ (৩৭) তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর এলাকার বাসিন্দা, বর্তমানে আগ্রাবাদ ডেবার উত্তরপাড়ে বসবাসরত।

ডিবি সূত্র জানায়, আলমগীর হোসেনের কাছ থেকে একটি সবুজ শপিং ব্যাগে রাখা ২৫০ পাতা জাল রেভিনিউ স্ট্যাম্প (প্রতি পাতায় ৪০ পিস করে মোট ১০ হাজার স্ট্যাম্প, যার প্রতিটির মূল্য ২০ টাকা) উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য দুই লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি কালো রঙের সীমযুক্ত অপ্পো এফ-৫ ইয়থ মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, নুরুল ইসলামের কাছ থেকে একটি সীমযুক্ত সিলভার রঙের রেডমি ৪সি মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সিএমপি জানায়, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত বিষয়

  • রেভিনিউ স্ট্যাম্প
  • সিএমপি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন