মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৩৫০টি সংবাদ

প্রধান সংবাদ / অপরাধ

সেনা অভিযানে অস্ত্র ও ২০০ রাউন্ড গুলিসহ আটক ১

চট্টগ্রামের ফটিকছড়িতে রাতভর অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ২০০ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

আরও অপরাধ সংবাদ

হাটহাজারীতে ফেসবুক পোস্টকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসা ও সুন্নি আকিদাপন্থীদের মধ্যে ফেসবুকে এক যুবকের দেওয়া ‘উসকানিমূলক’ পোস্টকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ঋণখেলাপি আর রিটের ফাঁদে আটকে ৩৭ হাজার কোটি টাকা

আদালতের রায়ে ঋণখেলাপিদের সম্পত্তি দখলের নির্দেশ আছে। তবুও টাকা ফেরত আসছে না। কারণ—এক মামলার বিপরীতে একাধিক রিট, আদালত-পুলিশের নিষ্ক্রিয়তা আর খেলাপিদের কৌশলী আইনযুদ্ধ।

বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা'র রায়: ফিরল ৭২-এর ১১৬ অনুচ্ছেদ

বিচার বিভাগের দীর্ঘদিনের প্রতীক্ষিত ‍‍‍‍'পৃথক সচিবালয় প্রতিষ্ঠা'র পথ খুলল এক ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে। আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসএমজির গুলি-শটগান কার্তুজসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পুলিশের বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মিয়ানমার জলসীমা থেকে ২৯ বাংলাদেশিসহ উদ্ধার ১২২ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বায়েজিদে ব্রিজ ভেঙেছিল ৪ কারণে, ৪ সুপারিশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে শীতল ঝরনা খালের ওপর নির্মিত প্রায় অর্ধশত বছরের পুরোনো ব্রিজটি ভেঙে দুই ভাগ হয়ে যাওয়ার চারটি কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি।

বায়ুদূষণেই জনস্বাস্থ্য বিপর্যয়, গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

বাংলাদেশের মানুষের গড় আয়ু কমার পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে সাড়ে পাঁচ বছর। এটি কেবল নিয়ন্ত্রণহীনতার ব্যর্থতা নয়, বরং ‘একটি চলমান জনস্বাস্থ্য বিপর্যয়।

প্রথম চালানেই পাইপলাইনে ঘাটতি ৩৪ হাজার লিটার ডিজেল

চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন পাইপলাইনের প্রথম চালানেই ঘাটতির ঘটনা সামনে আসতেই জ্বালানি খাতে শুরু হয়েছে তোলপাড়। কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়ায় প্রায় ৩৩ হাজার ৯৫৪ লিটার ডিজেল ঘাটতি নজরে এসেছে।

হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ১

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয় এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. আহসান প্রকাশ ইয়াছিন এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চেকপোস্টে ২০ লক্ষাধিক টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার পুলিশের অভিযানে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।

ফটিকছড়িতে টিসিবির তেল জব্দ, ব্যবসায়ী আটক

এবিসি ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে ভর্তুকি মূল্যের ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আইনজীবী হত্যায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

এবিসি ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

যৌথ অভিযানে চার পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

এবিসি ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

পরিকল্পিত নগর উন্নয়নের মৌলিক ভিত্তি মানে না চসিক সিডিএ ওয়াসা

এবিসি ডেস্ক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড মেম্বার স্থপতি জেরিনা হোসেন বলেছেন, পরিকল্পিত নগর উন্নয়নের তিনটি মৌলিক ভিত্তি হচ্ছে- সামাজিক ন্যায় বিচার সমতা, অর্থনীতির প্রবৃত্তি ও পরিবেশ সুরক্ষা।

খাস্তগীর বিদ্যালয়ের মাঠ বিক্রি তদন্তে দুদক

এবিসি ডেস্ক : চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি বিক্রির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বন কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

এবিসি ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

চট্টগ্রামের অর্থনীতি ও জনস্বাস্থ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে!

হাজার বছরের ঐতিহ্যে ভরা বাণিজ্যিক নগরী চট্টগ্রাম আর লুসাই কন্যা নদী কর্ণফুলী যেন একে অন্যের পরিপূরক। নগরীকে মায়ের আদরে আগলে রাখলেও যথাযোগ্য মান মর্যাদায় কর্ণফুলীকে যেন বাঁচিয়ে রাখতে পারছেন না নগরবাসী।

১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান

বাংলাদেশ পক্ষ থেকে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, যুদ্ধ-পরবর্তী সম্পদ বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে প্রাপ্ত বৈদেশিক সাহায্য হস্তান্তর এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।