মূল সংবাদে যান
অপরাধ

যৌথ অভিযানে চার পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

এবিসি ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
যৌথ অভিযানে চার পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

একই সঙ্গে চারটি কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব কারখানার থেকে প্রায় এক হাজার কেজি অনুমোদনবিহীন পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান শুরু হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান চালানো হচ্ছে। অনুমোদনবিহীন এসব কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এজন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, এই কারখানা গুলো অনুমোদনবিহীনভাবে পলিথিন উৎপাদন করছিল। কারখানার কিছু কর্মচারী দাবি করেছেন, তারা শুধুমাত্র গার্মেন্টস ও নিত্যপণ্যের কাজে ব্যবহৃত পলিই উৎপাদন করতেন, যা অনুমোদন অনুযায়ী করা হতো।

সম্পর্কিত বিষয়

  • যৌথ ভ্রাম্যমাণ আদালত

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন