গত ১ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ১টার মধ্যে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে কলোনীর ৭ নম্বর কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন।
গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে নগরীর কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সিএমপি বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বলেন, অভিযানটি পরিচালনা করেন এসআই মোবারক হোসেন, এসআই মোহাম্মদ আল আমিন সরকার, এসআই কিশোর মজুমদার, এসআই ফরহাদ মহিম, এসআই রেজাউল করিম, এসআই মিজানুর রহমান, এএসআই সুজন কুমার দাস ও এএসআই নাজির হোসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
