আটক মোহাম্মদ ইকবাল (৩৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের ছেলে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোগোযুক্ত তেলগুলো জব্দ করা হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারের ওই গুদামে অভিযান চালানো হয়। সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা লিটারে ভোক্তাদের কাছে বিক্রির কথা। কিন্তু ওই ব্যবসায়ী বেশি মুনাফার লোভে খোলা বাজারে বিক্রির জন্য অবৈধভাবে তেলগুলো মজুত করেছিলেন।
ইউএনও মোজাম্মেল জানান, অভিযানের সময় গুদাম থেকে ইকবালকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুদামের ভেতর থেকে টিসিবির লোগোযুক্ত ১ হাজার ২০ লিটার সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
