মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৩৫০টি সংবাদ

প্রধান সংবাদ / অপরাধ

নকল চাল ও কাশ্মীরি মরিচ, জরিমানা আড়াই লাখ

নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফরচুনের নকল চাল এবং কেমিক্যাল রং মেশানো মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচ নামে বিক্রি করায় তিন দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও অপরাধ সংবাদ

ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বিপিএ

সারাদেশে আজ থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বিপিএ পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সরকারের নীরবতা ও করপোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিড উৎপাদনের মূল কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম টানা ৩ বছর ধরে নিম্নমুখী থাকলেও বাংলাদেশের বাজারে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

দক্ষতার অভাবে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে

দীর্ঘ ১৬ বছরে দায়িত্বে থাকা ব্যক্তিরা সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলে মন্তব্য করেছেন দি ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর।

দাবি আদায়ের নতুন কৌশল ‘ব্লকেড’!

দাবি আদায়ের নতুন কৌশল ‘ব্লকেড’! সড়ক অবরোধে জনদুর্ভোগ, অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় এখন যেন রুটিন আন্দোলনে পরিণত হয়েছে। বিভিন্ন দাবিতে মানুষ রাস্তায় নেমে আসে, যান চলাচল বন্ধ হয়ে পড়ে, নগরবাসী পড়েন তীব্র ভোগান্তিতে।

চসিকে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগে ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইন্কনট্রেড লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের নথিতে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চসিকের অফিসে অভিযান চালিয়েছে।

সাংবাদিক পরিচয়ে প্রাইভেট কার ডাকাতিতে গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ।

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ কোনো স্থাপনা দেশি বা বিদেশি পক্ষের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার কেজি ঘনচিনি

মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমদানি নিষিদ্ধ ৬০ হাজার ৪৮০ কেজি সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ২৭ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড দেশের বাণিজ্যিক নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতা ফের সামনে এনেছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।

সালমান শাহের মৃত্যু, হত্যা মামলা দায়েরের নির্দেশ আদালতের

হার্টথ্রব চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা গ্রহণ ও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সালমান শাহের মৃত্যু নিয়ে প্রায় ২৯ বছর ধরে চলা বিতর্কে নতুন মোড় এসেছে।

দেশে ডেঙ্গু আক্রান্ত ৬০ হাজার ছাড়াল

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরও চারজনের।

অগ্নি নিরাপত্তায় সার্বক্ষণিক সতর্কতা অবলম্বনের তাগিদ বিজিএমইএ’র

বাংলাদেশ পোশাক প্র¯‘তকারক ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেছেন, বিশ্বের সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল উৎপাদন খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দেশের তৈরি পোশাকখাত। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবন রক্ষায় সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে থাকে এই খাতের কারখানাগুলো।

বাংলাদেশের অগ্নিনির্বাপন ব্যবস্থার বাস্তব অপারগতা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভয়াবহ আগুন আবারও উন্মোচন করেছে বাংলাদেশের অগ্নিনির্বাপন ব্যবস্থার বাস্তব অপারগতা। ফায়ার সার্ভিসের সীমিত সক্ষমতা, পুরোনো সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির অভাবে একের পর এক বড় শিল্প এলাকা রয়ে গেছে চরম ঝুঁকিতে।

রেলওয়ে পূর্বাঞ্চলে জিএমের পিএ পদে অনিয়ম

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে ব্যক্তিগত সহকারী (পিএ) পদে অনিয়ম ও পদদখলের অভিযোগ উঠেছে। দপ্তরাদেশ বা প্রজ্ঞাপন ছাড়াই ছয় মাসেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করছেন উচ্চমান সহকারী মাহবুব আলম।

চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরির সিন্ডিকেট!

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকার একটি প্রিন্টার্সে গোপনে ছাপানো হতো ইউরো, মার্কিন ডলার, সৌদি রিয়াল, আমিরাতি দিরহাম, মিয়ানমারের কিয়াটসহ দেশি-বিদেশি মুদ্রার জাল নোট। এরপর এসব জাল মুদ্রা ছড়িয়ে পড়তো দেশের বিভিন্ন প্রান্তে।

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রাজু গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মো. জাকির হোসেন রাজু (৩২) নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলায় শাস্তির দাবি সিআরএফের

নগরীর খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন উপর পেশাগত দায়িত্ব পালনকালে সিএমপি’র উত্তর ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

ভোটকেন্দ্রে গোলমাল করলে প্রয়োজনে সংসদীয় আসন বাতিল করে দেবেন: সিইসি

“যেদিন নির্বাচন হবে, সেদিন আপনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনগতভাবে সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে। যদি গোলমাল করে, ভোটকেন্দ্র বন্ধ করে দেবেন। দরকার হলে পুরো সংসদীয় আসন বাতিল করে দেবেন। আমরা আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনে তা দেখাতে চাই। তাতে যা হবার, হবে।”