মূল সংবাদে যান
অপরাধ

সাংবাদিক পরিচয়ে প্রাইভেট কার ডাকাতিতে গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সাংবাদিক পরিচয়ে প্রাইভেট কার ডাকাতিতে গ্রেপ্তার ৭

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০ থেকে ১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলা বাসায় প্রবেশ করে। বাসার দুই মহিলাকে ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে। ডাকাতদল ওই বাসা থেকে একটি কোরোলা ক্রস গাড়ি ও টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন খুলশী থানায় একটি মামলা হয়। পরে এটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন রাজু জানান, গতকাল নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা কোরোলা ক্রস গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন