মূল সংবাদে যান
অপরাধ

ইজিবাইক সংগ্রাম পরিষদের সমাবেশে পুলিশের বাঁধায় নিন্দা

ব্যবসায়ীদের সুবিধা দিতে স্থানীয় সরকারের অবৈধ অধ্যাদেশ বাতিল ও বিআরটিএ স্বীকৃত লাইসেন্সসহ ৮ দফা দাবিতে কেন্দ্রঘোষিত সমাবেশে পুলিশের বাঁধার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ইজিবাইক সংগ্রাম পরিষদের সমাবেশে পুলিশের বাঁধায় নিন্দা

শনিবার (২৭ সেপ্টেম্বর) তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মনির হোসেন, সদস্য মোহাম্মদ মাসুদ, আহমদ জসীম, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ সোহেল, মনিরুল ইসলাম, মোহাম্মদ শহীদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক হেলাল উদ্দিন কবির, সাধারাণ সম্পাদক আকরাম হোসেন, ইজিবাইক শ্রমিক নেতা মোহাম্মদ রোকন, ফারুক, হুমায়ুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা শাখার আহবায়ক আল কাদেরী জয় বলেন, "পূর্ব নির্ধারিত সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন করার পরও পুলিশ আমাদের সমাবেশে নানা ধরনের হুমকি ও অগণতান্ত্রিকভাবে বাঁধা দিয়েছে। এটা প্রশাসনের স্বৈরাচারি ও গণবিরোধী চরিত্রেরই ফল। অতীতের মতোই এই অন্তবর্তীকালীন সরকারোর সময় পুলিশ ও প্রশাসন শ্রমিকের উপর জুলুম ও নির্যাতন করে চলেছে। চট্টগ্রামে এই ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের থেকে টাকা বানানোর মেশিনের মত অবৈধভাবে জরিমানা করা হচ্ছে।

তিনি বলেন, গলি থেকে গাড়ি জব্দ করা হচ্ছে এমনকি একাজে থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে গলির ভেতর থেকেও গাড়ি আটক করছে। অথচ সুপ্রীম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ২২ মহাসড়ক ব্যাতীত এই ব্যাটারিচালিত যানবাহন সারাদেশে চলার অনুমতি রয়েছে। কিন্তু লাইসেন্স না থাকার অজুহাতে শ্রমিকদের এই সকল নিপীড়ন ও জুলুমের শিকার হতে হচ্ছে। অন্যদিকে গরীবের পেটে লাথি মেরে ব্যবসায়ী স্বার্থে সিটি কর্পোরেশনকে কাজে লাগানোর পাঁয়তারা চলছে। পুলিশ, প্রশাসন ও স্থানীয় চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ শ্রমিক, গাড়ির মালিক ও ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি করে স্থানীয় সরকারের অবৈধ অধ্যাদেশ বাতিল করে বিআরটিএ অধীনে ব্যাটারিচালিত যানবাহনে লাইসেন্স, রুট পারমিট প্রণয়নসহ চট্টগ্রামে রেকার বিলের ৭৫০ টাকার অতিরিক্ত জরিমানা, ২১ দিন গাড়ি জব্দ, ডাম্পিংয়ে গাড়ির পার্টস চুরি, হয়রানি বন্ধ করা ও ক্ষতিপূরণের দাবিতে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে করার কথা থাকলেও পুলিশের বাঁধায় তা অনুষ্ঠিত করা যায়নি।

সম্পর্কিত বিষয়

  • ইজিবাইক
  • বিআরটিএ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন