গতকাল সোমবার সকাল দশটার দিকে উল্লেখিত এলাকার বিদ্যুৎ সাব স্টেশনের পূর্ব পাশে হালদা নদীর সংযোগ স্থল স্লুইস গেটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস।
পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি ৩ থেকে ৪ দিন পূর্বের হতে পারে এবং ফুলে গেছে। এখনো পর্যন্ত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত এলাকায় সকালের দিকে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে পৌরসভার একটি মাছের প্রজেক্টের পাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
