মূল সংবাদে যান
অপরাধ

মন্দিরে চুরির ঘটনায় স্বর্ণসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় দেড়শ বছরের পুরনো কালী মন্দিরে চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মন্দিরে চুরির ঘটনায় স্বর্ণসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তাররা হলেন মো. আবুল হোসেন (২৬) ও তার ভাই মো. আরমান হোসেন (৩১)। এসময় তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গত রবিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানান। সোমবার (১০ নভেম্বর) কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার গভীর রাতে সদরঘাটের কালী বাড়ি মন্দির থেজে মন্দিরের উপরে রাখা ভেন্টিলেটর ও দান বাক্স ভেঙ্গে স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বাদী ঘন্টাখানেক পরে স্থানীয় কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে ছায়াতদন্তে নেমে এই দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত শনিবার ৮ নভেম্বর দিবাগত রাতে মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোর। প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, সদরঘাট এলাকায় একটি মন্দিরের ভেন্টিলেটর ও দান বাক্স ভেঙ্গে স্বর্ণ ও টাকা চুরির ঘটনা ঘটে। রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, চুরি করা স্বর্ণালংকার নগরীর কাট্টলী এলাকায় এক স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়েছিল চোর চক্রের এক সদস্য। দোকানির সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই চোরকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পরে কাট্টলী ওভার ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় কয়েকটি অলঙ্কার। এ ঘটনায় জড়িত আরও একজনকে আটক করে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে দুই চোরের নাম প্রকাশ করা হয়নি।

সম্পর্কিত বিষয়

  • মন্দির

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন