এ ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান ওই যুবক। এরপর থেকে আর ফেরেননি বলে জানান পরিবারের সদস্যরা।
ছেলের খোঁজ না পেয়ে মা পাগলপ্রায় হয়ে পড়েছেন বলে জানান বিল্লাল মিয়া। তিনি অনুরোধ করে বলেন, কেউ যদি আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে ০১৮৮৪-১৯৫৮৪১ নম্বরে যোগাযোগ করুন। তিনি আরও জানান, হাবিবুল্লাহর পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট। নিখোঁজের ঘটনায় গত শুক্রবার খুলশী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, হাবিবুল্লাহ নামের ওই যুবক নিখোঁজ থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
