চিকিৎসক দেখানোর জন্য অপেক্ষমাণ নানা বয়সের রোগীর মধ্যে চার থেকে পাঁচজন তরুণ মো. ফরহাদ নামের এক যুবককে টেনেহিঁচড়ে জোড় করে নিয়ে যাচ্ছেন।
যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে তুলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। গত রবিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকার একটি হাসপাতালের নিচতলায় এই ঘটনা ঘটেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, তুলে নিয়ে যাওয়া যুবককে রাতে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, মো. ফরহাদ কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গত রবিবার রাতে পাঁচলাইশ এলাকার একটি হাসপাতালের নিচতলায় তাঁকে দেখতে পেয়ে ঘিরে ফেলা হয়। পরে তাঁর দুই হাত ধরে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।
১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বিনা বাধায় সবার সমানে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন সামনে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণেরা।
