শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। আহতদের চমেক কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
