মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৩৫০টি সংবাদ

প্রধান সংবাদ / অপরাধ

ভ্রাম্যমাণ আদালত সাড়ে ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে

চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে মজুত ও অনুমোদনবিহীনভাবে বাজারজাত করার অভিযোগে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা এবং মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও অপরাধ সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উদ্বোধন

অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার সকালে নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উদ্বোধন এবং ফলক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো.শওকত আলী এসব কথা বলেন।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে, আইনের শাসন নাকি প্রতিশোধের ছায়া?

বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই যখন ক্ষমতার পালাবদল হয়, তখন জনগণ একটি নতুন সূচনার আশা করে—আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রত্যাশা নিয়ে।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫.৪৪ লাখ কোটি টাকা, শীর্ষ ২০ প্রতিষ্ঠানে এগিয়ে এস আলম গ্রুপ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় আরও উঁচু হয়েছে। মাত্র ২০টি প্রতিষ্ঠানের হাতেই কেন্দ্রীভূত হয়েছে বিপুল অঙ্কের এই ঋণ, যার বড় অংশই এখন অনাদায়ী। সংসদে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকার বেশি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৪, আটক ৫

নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১২ বছরের এক শিশুসহ চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

দেশীয় অস্ত্রসহ ‘ডেঞ্জার’ গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে ‘ডেঞ্জার’ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা, ১টি লোহার ধামা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্য আজীবন বহিস্কার ও অবাঞ্চিত ঘোষণা

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্যকে আজীবন বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত ৮ম সভায় জানানো হয়, বহিষ্কৃত সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বিতাড়িত ও মেয়াদোত্তীর্ণ কমিটির নাম ব্যবহার করে বর্তমান নির্বাচিক ব্যবস্থাপনা কমিটি ও ক্লাবের সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সন্ত্রাসী সাজ্জাদ আলীর সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই একটি কন্টেনার অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভুয়া কাগজপত্র ব্যবহার করে কন্টেনারটি বাইরে নেওয়া হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

সীতাকুণ্ডে হাসপাতালে অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাসপাতালটির সামনে এ ঘটনা ঘটে।

টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে আহত যুবক

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকার বাণিজ্যিক ভবন ৬ তলা গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাত যুবক। তার আনুমানিক বয়স ২১ অথবা ২২ বছর। শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে।

শেরপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল সংরক্ষণে জরিমানা

শেরপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, তেল জব্দ এবং অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: চকরিয়া থেকে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া প্রজ্ঞাপন তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সাথে কুমিল্লায় বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

হাদি হত্যা: জড়িত নন দাবি ফয়সালের

বাংলাদেশের জুলাই বিপ্লবী ও ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আসামি ও সন্দেহভাজন ‘শুটার’ ফয়সাল করিম মাসুদ। তিনি দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।

ঈদের দিন সংঘর্ষে ১২ বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রেলের অনলাইন টিকিটিংয়ে ত্রুটি-অনিয়ম, স্বীকার প্রতিমন্ত্রীর

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও অনিয়মের সুযোগ একটি মহল নিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।

ইরান থেকে ১৮৬ জন দেশে ফিরেছেন

ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ জন বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

কারাগারে ঈদের আমেজ: নামাজ, বিশেষ খাবার ও সীমিত বিনোদনে উদযাপন

দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। নামাজ শেষে নতুন পোশাক পরে চার দেয়ালের ভেতর কঠোর নিরাপত্তার মধ্যেই তারা অংশ নেবেন ঈদের আনন্দ আয়োজনে। এ উপলক্ষে কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।