মূল সংবাদে যান
অপরাধ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উদ্বোধন

অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার সকালে নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উদ্বোধন এবং ফলক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো.শওকত আলী এসব কথা বলেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উদ্বোধন

তিনি বলেন, সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদার করা হলে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়

  • সিএমপি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন