মূল সংবাদে যান
অপরাধ

সন্ত্রাসী সাজ্জাদ আলীর সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সন্ত্রাসী সাজ্জাদ আলীর সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার

গ্রেপ্তার বাচা হত্যাসহ সাত মামলার আসামি বলে জানা গেছে। সে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে।

গতকাল (৪ এপ্রিল) শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার তথ্যটি নিশ্চিত করেছে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক বলেন, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • র‌্যাব
  • সাজ্জাদ আলী

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন