প্রধান সংবাদ / অপরাধ
চসিকের অভিযানে দু’শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম মহানগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত|
Our sections
অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট
প্রধান সংবাদ / অপরাধ
চট্টগ্রাম মহানগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত|
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে|
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় কথিত অ্যা¤^ুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এজিএম মনিরুল হাসান সরকার|
¯^রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে| চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না| রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, তাদের শেষ আশ্রয়স্থলও নির্মূল করা হবে|
বাংলাদেশে ঘুষ ও দুর্নীতি দীর্ঘদিন ধরে প্রশাসন, অর্থনীতি এবং সুশাসনের অন্যতম বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছে। সরকারি সেবা গ্রহণ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, ভূমি ব্যবস্থাপনা, পরিবহন, আইনশৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রায়ই আলোচনায় আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র করা এবং কারাগার স্থানান্তরের কথা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র্যাগিং ও বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ| বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ¯^াক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আলোচিত আকাশ দাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. রায়হান প্রকাশ রেন্ডিকে (১৯) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৭|
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ এখন গরম মসলার বেচাকেনায় সরগরম| খুচরা দোকানি, মৌসুমি ব্যবসায়ী এবং বনেদি পরিবারের ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে আড়তগুলো| অলিগলির মসলা ভাঙানোর কলঘরেও বেড়েছে ব্যস্ততা|
চট্টগ্রাম রেলওয়েতে রাজনৈতিক ছত্রচ্ছায়া, সন্ত্রাসী সংযোগ ও অসৎ কর্মকর্তাদের যোগসাজশে টেন্ডার, ইজারা, দখল ও তদবির বাণিজ্যের এক প্রভাবশালী নাম শাহ আলম। একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত আওয়ামী লীগ সরকারের পুরো সময়জুড়ে তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলেন আওয়ামী লীগ ও যুবলীগ ঘরানার নেতাদের সঙ্গে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব, সন্ত্রাসী যোগাযোগ এবং রেলের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় তিনি গড়ে তোলেন একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা বছরের পর বছর ধরে রেলের কোটি কোটি টাকার প্রকল্প, ইজারা ও বাণিজ্যিক সম্পদ নিয়ন্ত্রণ করছে।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে| পরিবারের সদস্যরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়ার কথা জানিয়েছে|
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়েছে| তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে|
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মূল্যবান আবাসিক প্লট বরাদ্দকে ঘিরে ক্ষমতার অপব্যবহার, নীতিমালা লঙ্ঘন এবং বেনামি লেনদেনের মাধ্যমে কোটি টাকার জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত অনুসন্ধানে শুরু করেছে।
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা আমানত ফেরত এবং মুনাফা কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন| রবিবার (৩ মে) সকাল ১১টার দিকে নগরের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের একটি শাখার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়| একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন, ফলে সেখানে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হয়ে যায়|
চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম নামে এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত|
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে প্রায় ২৮০ জন যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে শোক, উৎকণ্ঠা ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া।
নগরের চকবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা আশফাক কবির সাজিদ নামের বিএএফ শাহীন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে| নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সিকদার বাড়ির আবুল হাসেম শিকদারের ছেলে|
নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ ন¤^র ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৭| গ্রেপ্তাররা হলো- ˆসয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), সুলতান আহম্মদ (৫৫) (রোহিঙ্গা), মো. ইউসুফ (৪৫) (রোহিঙ্গা), মো. কাসিম (৩০) (রোহিঙ্গা), মো. ইসমাইল (৪০) (রোহিঙ্গা), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)| গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়|
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে মো. মিনহাজ (২৩) নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ|
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, নগরীতে বাসাবাড়ির ময়লা অপসারণে মার্চ থেকে কোনো টাকা দিতে হবে না| এমন ঘোষণার দেড় মাস পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না মাঠপর্যায়ে|