মূল সংবাদে যান
অপরাধ

চমেকে অ্যা¤^ুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে তদন্তের নির্দেশ: সিএমএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় কথিত অ্যা¤^ুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এজিএম মনিরুল হাসান সরকার|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চমেকে অ্যা¤^ুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে তদন্তের নির্দেশ: সিএমএম

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে তিনি এ নির্দেশনা দেন| একই সঙ্গে তদন্তের অগ্রগতি প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী|

সোমবার (৮ জুন) জারি করা এক প্রশাসনিক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) ঘটনাটি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়| এতে বলা হয়েছে, চমেক হাসপাতাল চত্বরে একটি অবৈধ সিন্ডিকেট রোগী ও মৃত ব্যক্তির ¯^জনদের নিজ¯^ ব্যবস্থাপনায় কিংবা হাসপাতালের বাইরে থেকে আনা ˆবধ অ্যা¤^ুলেন্স ও অন্যান্য যানবাহনে রোগী বা লাশ পরিবহনে বাধা দিচ্ছে| বাইরের কোনো অ্যা¤^ুলেন্স বা গাড়ি হাসপাতালে প্রবেশ করতে চাইলে চালকদের হুমকি, মারধর ও হেনস্তার অভিযোগও রয়েছে|

সংবাদের সত্যতা পাওয়া গেলে সিন্ডিকেটের মূল হোতা, চাঁদাবাজ, হামলাকারী এবং জালিয়াতির মাধ্যমে পরিচালিত ভুয়া অ্যা¤^ুলেন্সের মালিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট ধারায় এবং সড়ক পরিবহন আইনে মামলা করার ব্যবস্থা নিতে বলা হয়েছে| এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে|

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গ এলাকাকে কার্যত জিম্মি করে রেখে অসহায় রোগী ও ¯^জনদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে| একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিটবিহীন সাধারণ মাইক্রোবাসে অবৈধভাবে নীল বাতি ও সাইরেন ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে|

সিএমএমের নির্দেশনায় চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সমšি^তভাবে এমন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে রোগী ও মৃত ব্যক্তির ¯^জনরা নিজেদের পছন্দমতো অ্যা¤^ুলেন্স, ফ্রিজিং ভ্যান বা অন্য কোনো ˆবধ যানবাহন ব্যবহার করে পরিবহনসেবা নিতে পারেন| কোনো ˆবধ গাড়ির প্রবেশে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে| পাশাপাশি হাসপাতাল এলাকায় একটি স্থায়ী পুলিশি নিরাপত্তা চৌকি স্থাপনের সুপারিশ করা হয়েছে|

উল্লেখ্য, চমেক হাসপাতাল এলাকায় অ্যা¤^ুলেন্স ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে| অতিরিক্ত ভাড়া আদায়, নির্দিষ্ট অ্যা¤^ুলেন্স ব্যবহার করতে বাধ্য করা এবং বাইরের অ্যা¤^ুলেন্স প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে সম্প্রতি সেবাপ্রত্যাশীরা প্রতিবাদ কর্মসূচিও পালন করেন| গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়|

এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার (৮ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যা¤^ুলেন্স মালিক সমিতি এবং সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যা¤^ুলেন্স ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে|

চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সভায় জানান, এক বছর আগে নির্ধারিত ভাড়ার তালিকা থেকে সরে গিয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল| জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে|

নতুন সিদ্ধান্ত অনুযায়ী গড়ে প্রায় ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে| সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৪৪ টাকা| আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে—নন-এসি বড় অ্যা¤^ুলেন্সের জন্য ৫ হাজার ৪০০ টাকা এবং এসি অ্যা¤^ুলেন্সের জন্য ৫ হাজার ৭৮৫ টাকা| চমেক হাসপাতাল এলাকায় নির্ধারিত ভাড়ার রেট চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা হবে এবং কোনো চালক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না|

সম্পর্কিত বিষয়

  • চমেক
  • সিএমএম
  • অ্যা¤^ুলেন্স

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন