বুধবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম মোজাফ&ফর হোসেন|
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলীর বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা| পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন| প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত আকাশ দাশ ওই ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কাজ করতেন|
ঘটনার দিন ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে স্থানীয় সন্ত্রাসীরা টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করেন| এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী আকাশের ওপর হামলা চালায়| অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়| এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাস বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন|
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়| গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি রায়হান প্রকাশ রেন্ডি ঢাকার হাজারীবাগ থানার কালুনগর এলাকায় আত্মগোপনে রয়েছে| পরে যৌথ অভিযান চালিয়ে তাকে একটি প্যাকেজিং ও প্রিন্টিং প্রতিষ্ঠানের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়|
