বিক্ষোভরত গ্রাহকেরা জানান, আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিল¤ে^ বাতিল করতে হবে| একইসঙ্গে নির্ধারিত মেয়াদ শেষে কিংবা জরুরি প্রয়োজনে পুরো আমানত ফেরত দেওয়ার দাবি জানান তারা| পাশাপাশি ব্যাংকের ¯^াভাবিক লেনদেন দ্রুত চালুরও আহ্বান জানান বিক্ষোভকারীরা| এ সময় তারা দ্রুত সমস্যার সমাধান না হলে চট্টগ্রামের অন্যান্য ব্যাংক শাখাতেও তালা দেওয়ার হুঁশিয়ারি দেন|
গ্রাহকদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসে¤^র পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক| নানা অজুহাতে ব্যাংকগুলো আমানত ফেরত দিচ্ছে না, ফলে তারা চরম ভোগান্তিতে পড়েছেন| একীভূতকরণের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় অস্থিরতা ˆতরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা|
