মূল সংবাদে যান
অপরাধ

চবিতে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র‌্যাগিং ও বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ| বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ¯^াক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চবিতে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময়মূলক কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে|

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে কোনো ধরনের র‌্যাগিং এবং বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ| এসব কর্মকাণ্ডকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে প্রশাসন জানিয়েছে, র‌্যাগিং ও বুলিং শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে|

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে| কেউ র‌্যাগিং বা বুলিংয়ের সঙ্গে জড়িত থাকলে কিংবা কাউকে এতে প্ররোচিত করলে প্রমাণসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে|

সম্পর্কিত বিষয়

  • চবি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন