গ্রেপ্তাররা হলো- শামিম (২২), মো. আরমান হোসেন (১৯), মো. বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মো. সাইম হোসেন সোহাগ (১৯), মো. হোসেন (২৩), মো. আল আমিন (১৯), মো. রিয়াদ (১৯), মো. তামজিদ (১৯), মো. অনিক আকরাম (১৯), নিরব গাঙ্গুলী (১৯)।
পুলিশ জানায়, ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. শামীমের নেতৃত্বে গত শুক্রবার বিকেলে খাস্তগীর স্কুলের গেটের সামনে গ্রেপ্তাররা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শক্তির মহড়া, জনমনে আতঙ্ক, ত্রাস ও রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিএমপি কোতোয়ালী থানার (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
