মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

রাজনীতি সংবাদ

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

২৩৬টি সংবাদ

প্রধান সংবাদ / রাজনীতি

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে চার দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ। ৮ নভেম্বর শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

আরও রাজনীতি সংবাদ

র‌্যাবের জালে সরোয়ার বাবলা হত্যাসহ একাধিক ঘটনায় গ্রেপ্তার ৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর জালে একাধিক আলোচিত গুলিবর্ষণের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার ৬ সন্দেহভাজন।

কারাগার ও প্রবাসী ভোটারের রেজিস্ট্রেশন শুরু: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। দেশের সব প্রবাসী ভোটার এবং কারাগারে থাকা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে সংসদ নির্বাচন হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।

চট্টগ্রামের ২৯ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া চট্টগ্রাম বিভাগের ৩৯ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে চট্টগ্রাম জেলার ২৯ জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষায় কঠোর কর্মসূচি

চট্টগ্রাম বন্দর লাভজনক ও সক্ষম হওয়া সত্ত্বেও নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। বিনা প্রতিরোধে এ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষা ও দেশবিরোধী তৎপরতা প্রতিহত করতে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দাবি আদায়ের নতুন কৌশল ‘ব্লকেড’!

দাবি আদায়ের নতুন কৌশল ‘ব্লকেড’! সড়ক অবরোধে জনদুর্ভোগ, অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় এখন যেন রুটিন আন্দোলনে পরিণত হয়েছে। বিভিন্ন দাবিতে মানুষ রাস্তায় নেমে আসে, যান চলাচল বন্ধ হয়ে পড়ে, নগরবাসী পড়েন তীব্র ভোগান্তিতে।

রেলওয়ে পূর্বাঞ্চলে জিএমের পিএ পদে অনিয়ম

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে ব্যক্তিগত সহকারী (পিএ) পদে অনিয়ম ও পদদখলের অভিযোগ উঠেছে। দপ্তরাদেশ বা প্রজ্ঞাপন ছাড়াই ছয় মাসেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করছেন উচ্চমান সহকারী মাহবুব আলম।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাকসু নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, নিহত ৩

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন।

শেখ হাসিনা ও ১০ ব্যবসায়ী গ্রুপের সোয়া ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

দেশ–বিদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ১০ প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের মোট ৫৭,২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে—জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ ঘিরে উত্তেজনার মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের: প্রধান নির্বাচন কমিশনার

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট।

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট সুবিধা: সিইসির ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে।

জাবেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেপ্তার ১১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে বের হওয়া মিছিল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।

জুলাই শহীদের তালিকায় জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমিন ভূঁইয়া ও তাঁর ছোট ভাই নুরুল আমিনকে।

সিসিসিআই নির্বাচনে ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের চেষ্টার অভিযোগ

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এস. এম নুরুল হক।

ডাকসু নির্বাচনে চট্টগ্রামের জয়জয়কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস)—দুই তরুণের মাথায় উঠেছে বিজয়ের মুকুট।

আমরা যেদিন রাস্তায় নামবো, বন্দুকও কিছু করতে পারবে না: বঙ্গবীর

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যারা হঠকারিতা করছেন, তাদের সাবধান করছি শেখ মুজিব ও শেখ হাসিনাকে এক করে ফেলবেন না। আপনাদের খুঁজে পাওয়া যাবে না।