ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে জানানো হয়, সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিইসি প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।
প্রবাসীরা সিইসিকে কানাডা সফরে এসে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা সিইসির সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি।
