মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

রাজনীতি সংবাদ

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

২৩৬টি সংবাদ

প্রধান সংবাদ / রাজনীতি

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

আরও রাজনীতি সংবাদ

পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভার ১৮ মাইক গায়েব

চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বন্দরনগরীতে ছিল নজিরবিহীন নিরাপত্তা। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন উড্ডয়নও নিষিদ্ধ ছিল।

নিরাপত্তা ও দুর্নীতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের

আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের নিরাপত্তা ও দুর্নীতি—এই দুটি বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বিএনপির প্রধান অঙ্গীকার।

আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

নগর পরিচ্ছন্নতায় কড়া বার্তা, নাগরিকদের সহযোগিতা চান মেয়র

যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

পলোগ্রাউন্ডে বিএনপির জনসভায় প্রধান অতিথি তারেক রহমান

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

অতীত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরলেন চসিক মেয়র

বিগত সরকারের আমলে নির্বাচনের সময় প্রার্থীরা কী ধরনের বাধা ও নিপীড়নের মুখে পড়েছিলেন, তার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চবিতে হেনস্তার শিকার ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে হেনস্তা করে টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এলডিপি

জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। একই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যুক্ত হওয়ায় এটি এখন ১০ দলের নির্বাচনী সমঝোতায় রূপ নিয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহেল (৩৭) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

হাদির মৃত্যু ঘিরে উত্তাল চট্টগ্রামে হামলা-অগ্নিসংযোগ, কূটনৈতিক এলাকায় সংঘর্ষ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী কার্যত অচল হয়ে পড়ে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত টানা বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষে নগরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পরিবেশবান্ধব ও নিরাপদ নগরের প্রতিশ্রুতিতে নগরে ‘বুদ্ধিমান’ ক্যামেরা-সড়ক বাতি বসছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীকে স্মার্ট ও নিরাপদ নগরে রূপান্তর করতে ৪১ ওয়ার্ডে স্মার্ট সড়ক বাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ওয়াসায় আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য

চট্টগ্রাম ওয়াসায় নিয়োগ প্রাপ্ত আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও নতুন করে জনবল নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ফ্যাস্টিস্ট সরকার বিদায় নিলেও চট্টগ্রাম ওয়াসা এখনো পরিচালিত হচ্ছে আওয়ামীপন্থী কর্মকর্তাদের বাধানো ছকে।

বিবিসিকে হাসিনার সাক্ষাৎকার, মানবতাবিরোধী অপরাধের দায় অস্বীকার

চব্বিশের জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর নির্বাচন চায় জনগণ: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন চায় জনগণ। তাই রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি।