নিরাপত্তা ও দুর্নীতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের
আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের নিরাপত্তা ও দুর্নীতি—এই দুটি বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বিএনপির প্রধান অঙ্গীকার।
