শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের একটি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সেন্টার কমিটির সমাবেশে ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
জামায়াতের স্থানীয় নেতারা জানিয়েছেন, এ সময় আরও অন্তত ৩০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখযোগ্য যোগদানকারীর মধ্যে ছিলেন- জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান, বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সেনা কর্মকর্তা (অব.) কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলাম।
যোগদানকারী ইসরাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে ভিত্তিক নয়। তাই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।”
স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি ও জাপার রাজনীতি থেকে জামায়াতে নেতাকর্মী যোগদান আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন সমীকরণ তৈরি করবে বলে অনেকে মনে করছেন।