মূল সংবাদে যান

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

415টি সংবাদ
ফায়ার লাইসেন্স নবায়নে বিজিএমইএ-ফায়ার সার্ভিস মতবিনিময়

ফায়ার লাইসেন্স নবায়নে বিজিএমইএ-ফায়ার সার্ভিস মতবিনিময়

ফায়ার লাইসেন্স নবায়নে জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালকের সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও জাতীয় সংবাদ

করব্যবস্থায় শৃঙ্খলা ও ডিজিটালাইজেশনে রাজ¯^ আহরণ বাড়াতে হবে

অর্থনৈতিক উন্নয়নে দেশের রাজ¯^ আহরণ বাড়ানো অপরিহার্য| এ জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা আরও সুসংহত করা এবং রাজ¯^ ব্যবস্থায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে| এ কাজে সহযোগীতায় আমদানি-রপ্তানি কার্যক্রমে পুরোপুরি ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে|

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম অকটেন জাহাজ

চট্টগ্রাম বন্দরে অকটেন নিয়ে প্রথম জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাহাজটি ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে, আইনের শাসন নাকি প্রতিশোধের ছায়া?

বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই যখন ক্ষমতার পালাবদল হয়, তখন জনগণ একটি নতুন সূচনার আশা করে—আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রত্যাশা নিয়ে।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫.৪৪ লাখ কোটি টাকা, শীর্ষ ২০ প্রতিষ্ঠানে এগিয়ে এস আলম গ্রুপ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় আরও উঁচু হয়েছে। মাত্র ২০টি প্রতিষ্ঠানের হাতেই কেন্দ্রীভূত হয়েছে বিপুল অঙ্কের এই ঋণ, যার বড় অংশই এখন অনাদায়ী। সংসদে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকার বেশি।

ড্রেজিং ব্যবস্থাপনা দক্ষতায় বন্দরের সাশ্রয় ৫০ কোটি টাকা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদী ও বন্দর এলাকায় ড্রেজিং কার্যক্রমে সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও বাস্তবধর্মী উদ্যোগের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন এনেছে।

কাল থেকে ৬-৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে

স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কাল রবিবার (৫ এপ্রিল) থেকে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে হাম–রুবেলা (এমআর) টিকা দেওয়া হবে। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বর্তমানে শিশু হামে আক্রান্ত হোক বা না–হোক, সবাইকে এ টিকার আওতায় আনা হবে।

৩৪ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে আসে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম।

তেলের দাম বাড়তে পারে, তবে সংকট নেই: আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই, তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে পরিস্থিতি দীর্ঘদিন ধরে রাখা কঠিন হতে পারে। পরিস্থিতি বিবেচনায় শিগগিরই জ্বালানি তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে, যার মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ও থাকতে পারে।

এলপিজির ১২ কেজি সিলিন্ডার এক লাফে বেড়েছে ৩৮৭ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম এপ্রিলে প্রতি কেজিতে বেড়েছে ৩২ টাকা ৩০ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ এক মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮৭ টাকা।

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সরবরাহে বহুমুখী উদ্যোগ, ২ লাখ টন ক্রুড অয়েল আসছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছে।

জুলাই আন্দোলনের মামলা ৯০ শতাংশ অগ্রগতি, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান

স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের করা মামলাগুলোর ৮২ থেকে ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই একটি কন্টেনার অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভুয়া কাগজপত্র ব্যবহার করে কন্টেনারটি বাইরে নেওয়া হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে নাঃ এনবিআর

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছর থেকে করদাতাদের আয়কর রিটার্নে পরিবর্তন আনতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী ‘মহান স্বাধীনতা বইমেলা-২০২৬’ শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।

রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে ধীরগতি, আড়াই লাখকে নাগরিক হিসেবে শনাক্ত: সংসদে তথ্য

এ পর্যন্ত বাংলাদেশ সরকারের পাঠানো রোহিঙ্গাদের তালিকা থেকে মাত্র সাড়ে তিন লাখ মানুষের তথ্য যাচাই করেছে মিয়ানমার, যার মধ্যে আড়াই লাখের বেশি মানুষকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে দেশটি।

১৫ দিনে ৩৯৪ প্রাণহানি, বেড়েছে দুর্ঘটনা ও আহতের সংখ্যা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় গত ১৫ দিনে দেশে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।