মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সরবরাহে বহুমুখী উদ্যোগ, ২ লাখ টন ক্রুড অয়েল আসছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছে।
