মূল সংবাদে যান

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

415টি সংবাদ
‘মব কালচার’ বরদাস্ত করা হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মব কালচার’ বরদাস্ত করা হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও জাতীয় সংবাদ

শিগগিরই দেশে আস্ছে হামসহ ছয় রোগের টিকা

শিগগিরই ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ছয় রোগের টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দরে আবার ‘জিরো ওয়েটিং টাইম’, বাড়ছে বাণিজ্যের গতি

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর আবারও অর্জন করেছে বহুল কাঙ্ক্ষিত ‘জিরো ওয়েটিং টাইম’। এ অর্জনের ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে, যা বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা ও দক্ষতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা

মালয়েশিয়া থেকে ছেড়ে আসা এই ট্যাংকার জাহাজ ‘পিভিটি সোলানা সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা আছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্তৃপক্ষ।

চমেক হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত, হাম নিয়ে আতঙ্ক নয়: মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল-এ চিকিৎসাধীন ১৮ জন শিশুর মধ্যে ১৭ জনই নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

পর্যটনকেন্দ্রগুলোতে এখনো বইছে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষ হলেও চট্টগ্রাম পর্যটনকেন্দ্রগুলোতে এখনো কমেনি মানুষের ঢল। বিশেষ করে রাঙামাটি, চট্টগ্রাম নগরী এবং মিরসরাইয়ের বিভিন্ন স্পটে এখনো বইছে ঈদের আমেজ।

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছিল। এই হত্যাকান্ডের সূত্র ধরে চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ডাক এসেছিল। এ জন্য চট্টগ্রাম গৌরবের জায়গা।

সিএমপিতে তিন ওসি পদে রদবদল, একাধিক বদলি ও পদায়ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন ও বদলি করা হয়েছে।

চট্টগ্রামে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণে স্থায়ী স্মৃতিসৌধ নেই, বাড়ছে ক্ষোভ

চট্টগ্রাম থেকে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এ শহরে এখনো গড়ে ওঠেনি কোনো স্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

ইতিহাস ভুলে গেলে জাতির অস্তিত্ব টিকে না: নিতাই রায় চৌধুরী

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাই মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে ২৪ দিনে ১৭৪ ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৪ দিনে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার প্রভাবে গত সোমবার (২৩ মার্চ) মধ্যপ্রাচ্যের মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

নগদ লেনদেন কমালেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব: মীর হেলাল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নগদ লেনদেন কমিয়ে অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে ভূমি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: চকরিয়া থেকে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া প্রজ্ঞাপন তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধ্যপ্রাচ্য সংকটেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি জাহাজ আগমন অব্যাহত

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। গত ২৩ দিনে বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস ওয়েলসহ বিভিন্ন জ্বালানি বোঝাই মোট ২৫টি জাহাজ নোঙর করেছে।

ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সাথে কুমিল্লায় বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলের অনলাইন টিকিটিংয়ে ত্রুটি-অনিয়ম, স্বীকার প্রতিমন্ত্রীর

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও অনিয়মের সুযোগ একটি মহল নিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।

ঈদে পথশিশু ও ছিন্নমূলদের নিয়ে নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী উৎসব। বিরিয়ানি, পায়েসের পাশাপাশি নাগরদোলাসহ নানা ঐতিহ্যবাহী বিনোদনের ব্যবস্থায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কারাগারে ঈদের আমেজ: নামাজ, বিশেষ খাবার ও সীমিত বিনোদনে উদযাপন

দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। নামাজ শেষে নতুন পোশাক পরে চার দেয়ালের ভেতর কঠোর নিরাপত্তার মধ্যেই তারা অংশ নেবেন ঈদের আনন্দ আয়োজনে। এ উপলক্ষে কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।

ঈদ জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে সুদৃঢ় করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, এই ঈদ জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।