বুধবার (২৫ মার্চ) দুপুরে সিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে কমিশনার হাসিব আজিজ এ রদবদলের নির্দেশ দেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানান সিএমপি কমিশনার।
আদেশ অনুযায়ী, পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে লাইনওয়্যার থেকে পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে সিটিএসবি, চট্টগ্রামে বদলি করা হয়েছে।
এছাড়া একই আদেশে লাইনওয়্যারের পুলিশ পরিদর্শক মো. জামির হোসেন জিয়াকে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে, পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবির দক্ষিণ বিভাগে এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই (সিটি গেইট) পদে পদায়ন করা হয়েছে। সদ্য বদলী আদেশপ্রাপ্ত সিএমপি কমিশনার হাসিব আজিজ নতুন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে এই পরিবর্তন করলেন।
