কর্তৃপক্ষ জানান, সোমবার পিভিটি সোলানা নামের জাহাজটি ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসবে। এছাড়া, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনে সাত হাজার টন ডিজেল এসেছে। তবে ৩১ মার্চ আরেকটি পার্সেল আসার কথা থাকলেও তা দু-একদিন পেছাবে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো ও খালাসে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে এরই মধ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে।
