
সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্মেলনের নির্দিষ্ট সময় এখনও ঠিক না হলেও শিগগিরই কাউন্সিল আয়োজন করা হবে।

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা।

চট্টগ্রামে পুলিশের গুরুত্বপূর্ণ পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে এ পরিবর্তন আনা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আসছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সোয়া তিন হাজার পরিচ্ছন্নতা কর্মীর জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রান্নার জ্বালানি নিয়ে গৃহিণীদের দুশ্চিন্তার যেন শেষ নেই। তবে গৃহিণীদের ম্ধ্যে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। একদিকে সিলিন্ডার গ্যাসের ক্রমবর্ধমান দাম এবং লাইনের গ্যাসের অনিশ্চয়তা, অন্যদিকে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের শঙ্কা।

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে- খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়া। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি।

জঙ্গল সলিমপুরে প্রবেশপথে থাকত সশস্ত্র পাহারা। তিন সহ্স্রাধিক একর পরিমান বিশাল এলাকায় ঢুকতে হলে দেখাতে হতো ‘বিশেষ পরিচয়পত্র’। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনেক সময় ভেতরে প্রবেশ করতে পারতেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের ঘটনা ঘটেছে। ভাষণের প্রতিবাদে প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

৮ মাত্রার ভূমিকম্প জাতীয় বিপর্যয়ে পরিণত হতে পারে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি - ভূমিকম্প পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। কয়েক সেকেন্ডের কম্পনে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হতে পারে, ঘটতে পারে হাজার হাজার এমনকি লাখো মানুষের প্রাণহানি।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সংক্রান্ত চুক্তি করার প্রক্রিয়া বৈধ বলেই বহাল থাকল।

প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

চট্টগ্রাম বন্দরে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দলের দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সম্পন্ন করেছে। পরিদর্শন শেষে ইউএস কোস্টগার্ড আইপিএস কর্তৃক প্রেরিত অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ (জিরো অবজারভেশন) উল্লেখ না থাকায় এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলির ঘটনায় জড়িত বড় সাজ্জাদ বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে থানা থেকে লুণ্ঠিত হওয়া একটি রিভলভার ও একটি পিস্তলসহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দরে থাকা ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। আরও ৪টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিজেল সরবরাহে হঠাৎ ঘাটতি দেখা দেওয়ায় চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি সংকটের কারণে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজের চলাচল ব্যাহত হচ্ছে এবং রপ্তানি পণ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি কনটেইনার ডিপোগুলোর দৈনন্দিন কার্যক্রমেও চাপ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারীজঙ্গল সলিমপুরে বিশাল যৌথ অভিযান: অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ২২ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বাহিনীর বিশাল যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।